Table of Contents

🖥️ কম্পিউটার হার্ডওয়্যার এবং ট্রাবলশুটিং 📑

কম্পিউটার হার্ডওয়্যার কী? কেন জানা জরুরি? আর কোন সমস্যায় কী করতে হবে- বিস্তারিত জানুন এই পোস্টে!

🔧 কম্পিউটারের সাধারণ সমস্যা ও সমাধান

🖥️ কম্পিউটার হার্ডওয়্যার কী? কেন জানা জরুরি? 🔧

আজকের যুগে কম্পিউটার শুধু একটা অপশন না — এটা এখন প্রাত্যহিক জীবনের প্রয়োজন। আমরা অনেকেই মাইক্রোসফট অফিস, ইন্টারনেট বা সফটওয়্যার নিয়ে জানলেও, কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কিত বেসিক ধারনা থাকে না। অথচ কম্পিউটার চালানোর পাশাপাশি এর হার্ডওয়্যারের কাজ, সমস্যা ও সমাধান জানা অত্যন্ত জরুরি।

🧩 হার্ডওয়্যার কী?

কম্পিউটারের যেসব অংশ চোখে দেখা যায় এবং ছোঁয়া যায়, সেগুলোকেই হার্ডওয়্যার বলে।
যেমন: কেসিং, কীবোর্ড, মনিটর, র‍্যাম, হার্ডডিস্ক, মাদারবোর্ড ইত্যাদি।

🔍 কেন হার্ডওয়্যার জানা জরুরি?

✅ নিজেই ছোটখাটো কম্পিউটার সমস্যা সমাধান করতে পারবেন।
✅ হার্ডওয়্যার কিনতে গিয়ে ঠকবেন না।
✅ আইটি ক্যারিয়ার গড়তে চাইলে এটি বেসিক স্কিল।
✅ IT Support / Hardware Technician হতে চাইলে অবশ্যই শিখতে হবে।

🔩 কম্পিউটারের গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার পার্টস এবং তাদের কাজ

পার্ট কাজ সমস্যা হলে
Power Cable (AC) বিদ্যুৎ সরবরাহ করে SMPS-কে কম্পিউটার চালু হবে না
SMPS (Power Supply) 220V AC কে 12V, 5V DC-তে রূপান্তর পিসি চালু হবে না/হঠাৎ বন্ধ
Motherboard সব পার্টসকে যুক্ত করে বুট হবে না, বিফ সাউন্ড
Processor (CPU) ইনস্ট্রাকশন প্রসেস করে ডিসপ্লে আসবে না
RAM অস্থায়ী মেমোরি, সফটওয়্যার চালায় পিসি স্লো, রিস্টার্ট
Hard Disk / SSD ডাটা সংরক্ষণ উইন্ডোজ বুট হবে না
CMOS Battery BIOS-এর সময়-তারিখ ধরে সময় রিসেট হবে
Monitor দৃশ্যমান তথ্য দেখায় ডিসপ্লে/কালার সমস্যা
Keyboard/Mouse ইনপুট দেয় টাইপ হবে না/কার্সর কাজ করবে না
Data Cables ডাটা ট্রান্সফার করে ড্রাইভ ডিটেক্ট হবে না
Cooling Fan/Heat Sink CPU ঠান্ডা রাখে অতিরিক্ত গরম হয়ে সিস্টেম বন্ধ

🛠️ কম্পিউটার অ্যাসেম্বলিং প্রসেস

(একটি সম্পূর্ণ কম্পিউটার নিজে হাতে কিভাবে সেটআপ করবেন — স্টেপ বাই স্টেপ গাইড)

✅ Step 1: Casing Ready করুন

  • কেসিং থেকে সাইড কভার খুলুন

  • স্ক্রু ও ক্যাবল গুছিয়ে রাখুন

✅ Step 2: SMPS লাগান

  • নির্ধারিত জায়গায় SMPS বসিয়ে স্ক্রু দিন

✅ Step 3: Processor লাগান

  • CPU স্লটে CPU বসিয়ে লক দিন

  • Thermal Paste লাগিয়ে Heat Sink / Fan বসান

✅ Step 4: RAM ইনস্টল করুন

  • Slot-এ ক্লিক করে RAM বসান

  • দুধারে চাপ দিন, ক্লিক সাউন্ড শুনুন

✅ Step 5: Motherboard লাগান

  • I/O Shield বসান

  • মাদারবোর্ড বসিয়ে স্ক্রু দিন

✅ Step 6: Hard Disk / SSD লাগান

  • কেসিং বক্সে HDD / SSD বসান

  • স্ক্রু দিন, SATA ও Power ক্যাবল লাগান

✅ Step 7: Front Panel Cables কানেক্ট করুন

  • Power, USB, Audio ক্যাবল মাদারবোর্ডের গাইড দেখে সংযোগ দিন

✅ Step 8: VGA/HDMI ক্যাবল লাগান

  • মনিটর ও মাদারবোর্ড/গ্রাফিক্স কার্ডে লাগান

✅ Step 9: ক্যাবল চেক করুন

  • Power, SATA, Front panel সব সংযোগ ঠিক আছে কিনা দেখুন

✅ Step 10: কম্পিউটার চালু করে BIOS চেক

  • চালু করে DEL / F2 চাপুন

  • সব হার্ডওয়্যার ডিটেক্ট হচ্ছে কিনা দেখুন

💡 সেফ অ্যাসেম্বলিং টিপস:

✔ Static বিদ্যুৎ থেকে বাঁচতে Anti-static band ব্যবহার করুন
✔ কাজের সময় মাটি বা টালি মেঝেতে বসে করুন
✔ কাজ শেষে কেসিং ঠিকঠাক বন্ধ করুন

🔴 সমস্যা ১: কম্পিউটার চালু হচ্ছে না

সম্ভাব্য কারণ:
– পাওয়ার কেবল লুজ
– SMPS নষ্ট
– মাদারবোর্ডে কারেন্ট নেই

🔧 সমাধান:
– পাওয়ার কেবল খুলে আবার লাগান
– অন্য SMPS দিয়ে চেক করুন
– মাদারবোর্ডে LED লাইট আছে কিনা দেখুন

🔴 সমস্যা ২: ডিসপ্লেতে কিছুই আসছে না (No Signal)

সম্ভাব্য কারণ:
– RAM ঠিকমতো বসেনি
– VGA/HDMI কেবল ডিসকানেক্ট
– মনিটর বা গ্রাফিক্স সমস্যা

🔧 সমাধান:
– RAM খুলে পরিষ্কার করে বসান
– VGA/HDMI কেবল চেক করুন
– অন্য মনিটরে পরীক্ষা করুন

🔴 সমস্যা ৩: কম্পিউটার বারবার রিস্টার্ট নেয়

সম্ভাব্য কারণ:
– RAM সমস্যা
– CPU অতিরিক্ত গরম
– SMPS দুর্বল

🔧 সমাধান:
– অন্য RAM লাগিয়ে দেখুন
– ফ্যান ঠিকমতো ঘুরছে কিনা চেক করুন
– SMPS পরিবর্তন করে ট্রাই করুন

🔴 সমস্যা ৪: কম্পিউটার খুব স্লো হয়ে গেছে

সম্ভাব্য কারণ:
– হার্ডডিস্ক পুরনো
– ভাইরাস
– বেশি সফটওয়্যার ইন্সটল

🔧 সমাধান:
– SSD ব্যবহার করুন
– অপ্রয়োজনীয় সফটওয়্যার রিমুভ করুন
– Windows নতুন করে ইন্সটল দিন
– RAM আপগ্রেড করুন

🔴 সমস্যা ৫: BIOS সময় ও তারিখ রিসেট হয়

সম্ভাব্য কারণ:
– CMOS ব্যাটারি শেষ

🔧 সমাধান:
– মাদারবোর্ড থেকে CMOS ব্যাটারি খুলে নতুন CR2032 ব্যাটারি লাগান

🔴 সমস্যা ৬: কীবোর্ড বা মাউস কাজ করছে না

সম্ভাব্য কারণ:
– USB পোর্ট সমস্যা
– ডিভাইস ক্যাবল লুজ
– ডিভাইস নষ্ট

🔧 সমাধান:
– অন্য পোর্টে লাগান
– অন্য কীবোর্ড/মাউস দিয়ে পরীক্ষা করুন

🔴 সমস্যা ৭: ফ্যান অতিরিক্ত শব্দ করছে বা বন্ধ

সম্ভাব্য কারণ:
– ধুলা জমে গেছে
– Bearings নষ্ট

🔧 সমাধান:
– ফ্যান খুলে ভালোভাবে পরিষ্কার করুন
– প্রয়োজনে নতুন ফ্যান দিন

🔴 সমস্যা ৮: সফটওয়্যার ওপেন হতে দেরি

সম্ভাব্য কারণ:
– RAM কম
– হার্ডডিস্ক স্লো
– ভাইরাস

🔧 সমাধান:
– Startup থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার অফ করুন
– ডিস্ক ক্লিনআপ চালান
– SSD ব্যবহার করুন

🔴 সমস্যা ৯: USB ডিভাইস ডিটেক্ট হচ্ছে না

সম্ভাব্য কারণ:
– USB পোর্ট নষ্ট
– ড্রাইভার সমস্যা
– ক্যাবল সমস্যা

🔧 সমাধান:
– অন্য পোর্টে চেষ্টা করুন
– Device Manager থেকে USB Controller রিফ্রেশ করুন
– ড্রাইভার আপডেট দিন

🔴 সমস্যা ১০: কম্পিউটার হ্যাং হয়ে যায়

সম্ভাব্য কারণ:
– RAM সমস্যা
– অতিরিক্ত সফটওয়্যার
– ভাইরাস

🔧 সমাধান:
– RAM খুলে পরিষ্কার করে লাগান
– অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে দিন
– Virus Scan দিন

🔴 সমস্যা ১১: কম্পিউটার চালু হয়ে কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়

সম্ভাব্য কারণ:
– CPU ফ্যান বসেনি
– পাওয়ার সাপ্লাই দুর্বল
– RAM সমস্যা

🔧 সমাধান:
– CPU ফ্যান ঠিকমতো বসান
– অন্য SMPS দিয়ে পরীক্ষা করুন
– RAM পরিবর্তন করে দেখুন

🔴 সমস্যা ১২: সাউন্ড আসছে না

সম্ভাব্য কারণ:
– স্পিকার বা হেডফোন সংযোগ সমস্যা
– ড্রাইভার সমস্যা

🔧 সমাধান:
– ক্যাবল ঠিকমতো সংযুক্ত আছে কিনা দেখুন
– Control Panel > Sound থেকে চেক করুন
– ড্রাইভার রিইন্সটল করুন

🔴 সমস্যা ১৩: ইন্টারনেট কানেকশন বারবার ডিসকানেক্ট

সম্ভাব্য কারণ:
– LAN Cable সমস্যা
– ড্রাইভার ইস্যু
– Router সমস্যা

🔧 সমাধান:
– LAN ক্যাবল চেক করুন
– ড্রাইভার আপডেট দিন
– অন্য Router দিয়ে চেষ্টা করুন

🔴 সমস্যা ১৪: স্ক্রীনে কালো বা সবুজ দাগ

সম্ভাব্য কারণ:
– মনিটর সমস্যা
– VGA/HDMI ক্যাবল

🔧 সমাধান:
– ক্যাবল পরিবর্তন করে দেখুন
– অন্য মনিটর ব্যবহার করুন

📌 অতিরিক্ত টিপস:

✔ প্রতি মাসে CPU ফ্যান, ক্যাবল, ক্যাসিং পরিষ্কার করুন
✔ SSD ব্যবহার করলে পারফরম্যান্স অনেক বাড়বে
✔ UPS ব্যবহার করলে ভোল্টেজ ড্রপ সমস্যা থাকবে না
✔ অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইন্সটল করুন

AmarDeal1