পুনর্মিলনী অনুষ্ঠানের অনেকের মূল্যবান ও গুরুত্বপূর্ণ মতামত বিশ্লেষণ করলে কিছু বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসে:
তাই অনুগ্রহপূর্বক মাত্র ১ মিনিট সময় ব্যয় করে আপনার মূল্যবান ও গুরুত্বপূর্ণ মতামত পেশ করুন।
লিংক : এখানে ক্লিক করুন- https://forms.gle/PqRBgdJe2T5Equ5X9
মূল সমস্যা তারিখ নয়, মূল সমস্যা হচ্ছে “সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করা” এবং “সিদ্ধান্ত গ্রহণে সবার আস্থা তৈরি করা“।
বর্তমান পরিস্থিতিতে আয়োজক কমিটি যদি সরাসরি কোন একটি তারিখ ঘোষণা করেন, তাহলে যেই তারিখই হোক না কেন, একদল মানুষ তাতে অসন্তুষ্ট থাকবেই।
এমতাবস্থায় যৌক্তিক, সর্বোচ্চ সুষ্ঠু ও সুন্দর একটি সমাধানের লক্ষ্যে উক্ত আনুষ্ঠানিক, স্বচ্ছ ও নিরপেক্ষ অনলাইন জরিপ (Online Survey) আয়োজন করা হয়েছে।
সংগত কারনেই Facebook Poll নয়
ফেসবুক পোলের কিছু সীমাবদ্ধতা আছে:
- যে বা যারা গ্রুপে থাকেন শুধু তারাই ভোট দিতে পারেন
- একই ব্যক্তি একাধিক আইডি দিয়ে ভোট দিতে পারেন
- ব্যাচভিত্তিক সুশৃঙ্ক্ষল ও বিস্তারিত তথ্যাদি পাওয়া যায় না
- ফলাফল বিশ্লেষণ সীমিত
তাই এটিকে মূল জরিপ হিসেবে ব্যবহার না করে
Google Form ব্যবহার করাই সর্বোত্তম মনে করি।
কারণ:
✅ মোবাইল ও কম্পিউটার উভয় থেকেই সহজে ভোট দেওয়া যায়
✅ এক ব্যক্তি একবারই ভোট দিতে পারবেন
✅ ব্যাচভিত্তিক তথ্য পাওয়া যাবে
✅ স্বয়ংক্রিয় চার্ট ও রিপোর্ট তৈরি হবে
✅ বিস্তারিত ফলাফল সবার সামনে প্রকাশ করা যাবে
✅ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠার সুযোগ নাই।
তাই অনুগ্রহপূর্বক মাত্র ১ মিনিট সময় ব্যয় করে আপনার মূল্যবান ও গুরুত্বপূর্ণ মতামত পেশ করুন।
লিংক : এখানে ক্লিক করুন- https://forms.gle/PqRBgdJe2T5Equ5X9
জরিপ চলবে ৭ দিন।
“এটি কোনো পক্ষ বা ব্যক্তির মতামত নয়। এটি অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সরাসরি মতামতের ভিত্তিতে প্রস্তুত পরিসংখ্যান।”
সম্ভাব্য তারিখগুলোর বিশ্লেষণ
২৭ নভেম্বর ২০২৬
সুবিধা
- আবহাওয়া ভালো
- ঈদের অপেক্ষা করতে হবে না
- আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে
- স্কুলের কার্যক্রমের সাথে সমন্বয় সহজ
অসুবিধা
- ব্যাংক ক্লোজিং শুরু
- শিক্ষকদের পরীক্ষা সংক্রান্ত ব্যস্ততা
- ফলাফল প্রস্তুতি
- অনেক চাকরিজীবীর ছুটি পাওয়া কঠিন
- দূরবর্তী প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ কমতে পারে
১৬–১৮ ডিসেম্বর ২০২৬
সুবিধা
- সরকারি ছুটি
অসুবিধা
- বিজয় দিবস উপলক্ষে সরকারি, আধা সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যস্ততা
- অনেক শিক্ষক ও সরকারি কর্মকর্তা দায়িত্বে থাকেন
২৫ ডিসেম্বর ২০২৬
সুবিধা
- অনেকের ছুটি থাকে
অসুবিধা
- বছরের শেষ সপ্তাহ
- ব্যাংক, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যস্ত সময়
- একদিনের ছুটি অনেকের জন্য যথেষ্ট নয়
১ জানুয়ারি ২০২৭
সুবিধা
- নতুন বছরের আবহ
অসুবিধা
- নতুন বছরের অফিস কার্যক্রম
- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম
- ভ্রমণ পরিকল্পনার সংঘর্ষ
জানুয়ারি ২০২৭
সুবিধা
- আবহাওয়া ভালো
অসুবিধা
- ভর্তি কার্যক্রম
- শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক কর্মসূচি
- অভিভাবকদের ব্যস্ততা
২১ ফেব্রুয়ারি ২০২৭
সুবিধা
- জাতীয় ছুটি
অসুবিধা
- ভাষা দিবসের অনুষ্ঠান
- শিক্ষক ও শিক্ষার্থীদের নিজস্ব কর্মসূচি
ঈদুল ফিতর ২০২৭
সুবিধা
- দীর্ঘ ছুটি
- দেশের বিভিন্ন স্থান থেকে সবাই বাড়ি আসে
- চাকরিজীবীদের ছুটির সমস্যা কম
- অংশগ্রহণের সম্ভাবনা সর্বোচ্চ
- পারিবারিক মিলনমেলার আবহ
অসুবিধা
- অপেক্ষার সময় দীর্ঘ
- ঈদের ব্যক্তিগত ব্যস্ততা
- ঈদের ১ম দিনে আয়োজন উপযোগী নয়
সম্ভাব্য সেরা সময়
ঈদুল ফিতরের ২য় বা ৩য় দিন
ঈদুল আজহা ২০২৭
সুবিধা
- দীর্ঘ ছুটি
অসুবিধা
- কোরবানির ব্যস্ততা
- আত্মীয়-স্বজনের সাথে সময় কাটানো
- আয়োজনের প্রতি মনোযোগ বিভক্ত হতে পারে
তাই অনুগ্রহপূর্বক মাত্র ১ মিনিট সময় ব্যয় করে আপনার মূল্যবান ও গুরুত্বপূর্ণ মতামত পেশ করুন।
লিংক : এখানে ক্লিক করুন- https://forms.gle/PqRBgdJe2T5Equ5X9
বিশেষ পর্যবেক্ষণ
বর্তমান আলোচনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, অধিকাংশ মতবিরোধ আসলে-
“তারিখ” নিয়ে নয়, বরং “অংশগ্রহণের সুযোগ” নিয়ে।
“তারিখটি কার প্রস্তাব” সেটা বড় নয়, বরং “তারিখটি কত বেশি মানুষকে একত্রিত করতে পারছে” সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Leave A Comment