এসএসসির ফলাফল প্রকাশ করতে যাচ্ছে সারা দেশের সকল শিক্ষাবোর্ড সমূহ।
১০ আগস্ট ২০২৬ সোমবার সারাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। সকাল ১0টায় এসএসসি ও সমমানের সকল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রত্যেক শিক্ষাবোর্ডগুলো তার নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে।
নিম্নোক্ত ওয়েবসাইট সমূহ থেকেও সকল শিক্ষার্থীরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার স্তর, শিক্ষাবোর্ডের নাম এবং পরীক্ষার সাল উল্লেখ করে ফলাফল জানতে পারবে-
১) এডুকেশন বোর্ড রেজাল্ট (www.educationboardresults.gov.bd)
২) ই-বোর্ড রেজাল্ট (www.eboardresults.com)

আরো পড়ুন- সবার আগে এসএসসির ফলাফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করবেন যেভাবে।
প্রতিষ্ঠান প্রধানগন EIIN ইনপুট করে এই ওয়েব সাইট (www.mail.educationboardresults.gov.bd) থেকে প্রতিষ্ঠান অনুযায়ী ফলাফল ডাউনলোড করে নিতে কিংবা দেখতে পারবেন-
এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে-
মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC অথবা Dakhil লিখে একটি দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে আবার একটি দিয়ে প্রার্থীর রোল নম্বর, তারপর আরো একটি দিয়ে ২০২৬ লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে (চার্জ প্রযোজ্য) ।
প্রতিটি শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর-
1. BARISHAL BOARD: BAR
2. DHAKA BOARD: DHA
3. CHITTAGONG BOARD: CHI
4. COMILLA BOARD: COM
5. DINAJPUR BOARD: DIN
6. JESSORE BOARD: JES
7. MADRASAH BOARD: MAD
8. MYMENSINGH BOARD: MYM
9. RAJSHAHI BOARD: RAJ
10. SYLHET BOARD: SYL
11. TECHNICAL/VOCATIONAL BOARD: TEC
বিস্তারিত আরোও দেখতে- ক্লিক করুন এখানে।

Leave A Comment